ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ২৪ বার পঠিত
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিশ্বজুড়ে অবস্থানরত নিজেদের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক সতর্কবার্তায় বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ এবং ভ্রমণজনিত জটিলতার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ কিংবা মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দফতর।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ও তেহরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থ, কূটনৈতিক স্থাপনা এবং মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট স্থানে হামলা চালানোর চেষ্টা করতে পারে।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়েই এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930