ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী দিল্লিতে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক মেজর (অব.) মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ?

জীবন ও অভিনয়ের গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৩ বার পঠিত
জীবন ও অভিনয়ের গল্প শোনাবেন ফেরদৌসী মজুমদার

ছবি: -সংগৃহীত

দেশের নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবার নিজের জীবন, অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণ নিয়ে দর্শকদের মুখোমুখি হবেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদান রেখে চলেছেন।

‘অনুস্বর সংলাপ’ শীর্ষক এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই বিকেল ৫টায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে এর আয়োজন করেছে অনুস্বর নাট্যদল।

অনুষ্ঠানে ফেরদৌসী মজুমদার তার ব্যক্তিগত জীবন, অভিনয়জীবনের বিভিন্ন অধ্যায়, অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প তুলে ধরবেন। পাশাপাশি উপস্থিত দর্শকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেবেন তিনি।

২০১৯ সালে প্রতিষ্ঠিত অনুস্বর নাট্যদল তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী থেকে ‘অনুস্বর সংলাপ’ আয়োজন করে আসছে। এই ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বে অতিথি ছিলেন কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি নাট্যপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

ফেরদৌসী মজুমদার বাংলাদেশের একটি বিশিষ্ট সাংস্কৃতিক পরিবারে বেড়ে উঠেছেন। তিনি লেখক, শিক্ষাবিদ ও নাট্যব্যক্তিত্ব মুনীর চৌধুরী এবং কবীর চৌধুরীর বোন। তার স্বামী বিশিষ্ট অভিনেতা ও নাট্যনির্দেশক রামেন্দু মজুমদার। তাদের কন্যা ত্রপা মজুমদারও দেশের একজন সুপরিচিত অভিনেত্রী ও নাট্যনির্দেশক।

আয়োজকদের আশা, ‘অনুস্বর সংলাপ’-এ ফেরদৌসী মজুমদারের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ নতুন প্রজন্মের নাট্যকর্মী ও দর্শকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031