ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী দিল্লিতে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক মেজর (অব.) মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ?

শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’

ছবি: -সংগৃহীত

সুপারহিট সিনেমা ‘বরবাদ’-এর সাফল্যের পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তাদের নতুন সিনেমার নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’।

সিনেমাটিতে শাকিব খানের অভিনয় প্রায় নিশ্চিত হলেও, তার বিপরীতে কোন অভিনেত্রী অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরিকল্পনা অনুযায়ী, ছবিটি ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শাকিব খান। সেখানে নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে তাকে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে। আবারও ইতিহাস তৈরি করা যাক। এরপর থেকেই নতুন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে।

জানা গেছে, ‘বরবাদ’-এর মতো নতুন ছবিটিও প্রযোজনা করবে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন সুলতানা সুমি এর আগে জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এরপরই শুরু হবে শুটিং।

উল্লেখ্য, গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটি ঢালিউডে ব্যাপক সাড়া ফেলে। শাকিব খান ও ভারতের অভিনেত্রী ইধিকা পাল অভিনীত ছবিটি বক্স অফিসে ৭৫ কোটির বেশি টাকা আয় করেছে বলে নির্মাতাদের দাবি। সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘নিঃস্ব’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031