ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী বিশ্বকাপ ফাইনালের রাতে স্বামী বাইরে, স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধ, চট্টগ্রামে মা-মেয়েসহ আহত ৫ গাজী নজরুল ইস্যুতে তথ্য সংগ্রহের পর সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না, জানাল নির্বাচন কমিশন পারফরম্যান্সে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা হামে শিশুমৃত্যু ৮০০’র কাছাকাছি, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বদলির তদবিরে অফিসে ঢুকতেই পারি না : শিক্ষামন্ত্রী দিল্লিতে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক মেজর (অব.) মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ?

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ?

ছবি: -সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সাম্প্রতিক অসুস্থতার খবর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। অস্ত্রোপচারের পর কয়েকদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বলে জানিয়েছেন নিজেই।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর ৮৩ বছর বয়সী অমিতাভ বচ্চনকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে রাখা হয়েছিল। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বাড়িতে ফিরলেও শারীরিক ও মানসিকভাবে এখনও কঠিন সময় পার করছেন বলে নিজের ব্লগে উল্লেখ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।

ব্লগে অমিতাভ লিখেছেন, অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আইসিইউতে ছিলাম। অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছি। কিন্তু বাড়ি ফেরার পরের অধ্যায়টাই যেন জীবনের সবচেয়ে কঠিন সময়। শারীরিক ও মানসিকভাবে নিজেকে ভীষণ ক্লান্ত ও বিধ্বস্ত মনে হচ্ছে।

তিনি নিজের বর্তমান পরিস্থিতিকে একজন চ্যাম্পিয়নের পরাজয়ের সঙ্গে তুলনা করে লেখেন, ধরুন, আপনি একজন চ্যাম্পিয়ন। কিন্তু একদিন যখন পরাজয় আপনার সামনে এসে দাঁড়ায়, সেটাই জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত।

অমিতাভ বচ্চন অবশ্য শরীরের কোন অংশে অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানাননি। তবে তার লেখাজুড়ে ছিল প্রতিকূল সময়েও সাহস ও ইতিবাচক মনোভাব ধরে রাখার আহ্বান।

তিনি লিখেছেন, কেউ সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন, কেউ আবার ভেঙে পড়েন। যারা সাহস নিয়ে লড়াই চালিয়ে যান, শেষ পর্যন্ত তারাই বিজয়ী হন। আর যারা পারেন না, তারা পরিস্থিতির সঙ্গে আপস করে নেন। কেউ আবার অতীতের গৌরবময় স্মৃতিকে আঁকড়ে ধরে বাঁচেন। এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। তবে আমি শুধু বলতে চাই, ভালো থাকুন, আনন্দে থাকুন।

অমিতাভের এই আবেগঘন বার্তা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অসংখ্য ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী। অনেকেই মনে করছেন, কঠিন সময়েও ইতিবাচক থাকার যে বার্তা তিনি দিয়েছেন, সেটিই তার দৃঢ় মানসিকতার পরিচয় বহন করে।

চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও তিনি নিয়মিত সিনেমা, বিজ্ঞাপন ও টেলিভিশন অনুষ্ঠানের কাজে সক্রিয় রয়েছেন। তবে সাম্প্রতিক অসুস্থতার খবরে তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031