ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
বাবা-মেয়ে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণ মামলায় সাজা কমিয়ে যাবজ্জীবন মেডিকেল শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হয়ে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে উপযুক্ত কর্তৃপক্ষ প্রয়োজন : তথ্যমন্ত্রী বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়তে সমন্বিত মাস্টারপ্ল্যান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু পদত্যাগ প্রস্তুতি সাহাবুদ্দিন চুপ্পুর, পরবর্তী রাষ্ট্রপতি কে? চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে ভিড় পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী

বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে

ছবি: -সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রফিকুল ইসলাম মিয়ার ব্যক্তিগত সহকারী (পিএস) মুকসেদুর রহমান আবির। তিনি জানান, বর্তমানে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031