ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
বাবা-মেয়ে হত্যা, পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল, ধর্ষণ মামলায় সাজা কমিয়ে যাবজ্জীবন মেডিকেল শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হয়ে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের সাংবাদিকতার স্বীকৃতি নির্ধারণে উপযুক্ত কর্তৃপক্ষ প্রয়োজন : তথ্যমন্ত্রী বিএনপির নেতা রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়তে সমন্বিত মাস্টারপ্ল্যান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু পদত্যাগ প্রস্তুতি সাহাবুদ্দিন চুপ্পুর, পরবর্তী রাষ্ট্রপতি কে? চট্টগ্রামের বাজারে ১৫৫ কেজির বিশাল কোরাল, দেখতে ভিড় পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষর করেন। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জনস্বার্থে অবসর প্রদান করা হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)-এর ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা এবং বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ।

এছাড়া অবসরে পাঠানো হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ ও কানিজ ফাতেমা, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফরিদা ইয়াসমিনকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031