ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ

নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে শিক্ষা সচিবকে বদলি করল ভারত

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে শিক্ষা সচিবকে বদলি করল ভারত

ছবি: -সংগৃহীত

নয়াদিল্লিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যেই ভারতের শিক্ষা সচিব বিনীত যোশিকে বদলি করা হয়েছে। তাকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার এই প্রশাসনিক রদবদল করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

তবে শিক্ষা সচিবকে বদলি করলেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের অবস্থানে এর তাৎক্ষণিক কোনো পরিবর্তন দেখা যায়নি। তারা এখনও নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

ভারতের সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা—ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)—এর প্রশ্নপত্র ফাঁসের তদন্ত এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে আন্দোলন শুরু করে ফেসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে গত ২৮ জুন থেকে অনশনে যোগ দেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক ১২ জন শিক্ষার্থী ভারতের বিভিন্ন রাজ্যে আত্মহত্যা করেছেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এদিকে শিক্ষা সচিবকে বদলির পর বৃহস্পতিবার রাতে অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031