ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের আরও বড় হামলার হুমকি, ইরানে সংঘাত ১৩তম দিনে

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
ট্রাম্পের আরও বড় হামলার হুমকি, ইরানে সংঘাত ১৩তম দিনে

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ইরানে আরও বড় সামরিক অভিযানের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলা টানা ১৩তম দিনে গড়িয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন মজুতকেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র ও সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইরানের বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, বান্দার আব্বাসের একটি আবাসিক এলাকায় হামলায় দুজন আহত হয়েছেন।

এদিকে ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে আগের চেয়েও বড় একটি ‘ব্যাপক আক্রমণ’ বিবেচনা করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র এ জন্য প্রস্তুত।

অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। জর্ডান, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, এসব হামলায় মার্কিন সামরিক সরঞ্জাম লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের অবকাঠামোয় হামলা চললে তেহরানও পাল্টা জবাব অব্যাহত রাখবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930