ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে আসছে নতুন নিয়ম, বাধ্যতামূলক নিবন্ধন দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

আজ পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ১৯ বার পঠিত
আজ পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ছবি: -সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। বৃহস্পতিবার (২৩ জুলাই) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

মুখপাত্র জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষর করা পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হবে। স্পিকার থাইল্যান্ড সফর শেষে শুক্রবার দেশে ফিরলে তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির পদত্যাগের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৬ বছর বয়সী মো. সাহাবুদ্দিন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে স্বাস্থ্যগত কারণসহ যেকোনো কারণে পদত্যাগ করতে পারেন। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার অবগত নয় বলেও জানান তিনি।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031