ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬

ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ, ১৩তম রাতের অভিযান শেষের দাবি যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ, ১৩তম রাতের অভিযান শেষের দাবি যুক্তরাষ্ট্রের

ছবি: -সংগৃহীত

ইরানের বিভিন্ন শহরে নতুন করে বিস্ফোরণ ও হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের টানা ১৩তম রাতের সামরিক অভিযান শেষ হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, খোন্দাব শহরের বাইরে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খোররামাবাদ ও কোনারাক শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এ ছাড়া হরমুজ প্রণালির তীরবর্তী বন্দরনগরী জাস্কে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানী তেহরানের পূর্বাঞ্চলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সেন্টকম জানিয়েছে, সর্বশেষ অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র ও সামুদ্রিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান চালানো হচ্ছে। সেন্টকম আরও জানিয়েছে, প্রণালিটি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং মার্কিন সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করছে।

মধ্যপ্রাচ্যে বর্তমানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে বলেও জানিয়েছে সেন্টকম। তবে ইরানে নতুন হামলা ও বিস্ফোরণের বিষয়ে দেশটির পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930