ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

মোদীর আশ্বাসেও থামছে না আন্দোলন, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৩৩ বার পঠিত
মোদীর আশ্বাসেও থামছে না আন্দোলন, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

ছবি: -সংগৃহীত

সামাজিক কর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন শেষ করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি (সিজেপি)।

শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী মিছিলের কর্মসূচি ঘোষণা করে দলটি। তাদের দাবি, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের দাবির পক্ষে জনসমর্থন গড়ে তুলতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, ওয়াংচুকের অনশন শেষ হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত নয়াদিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার রাতে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর অনশন ভাঙেন ওয়াংচুক। বৈঠকে সরকার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সংসদে আলোচনার আশ্বাস দেয়। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা না করার বিষয়েও ইতিবাচক অবস্থানের কথা জানানো হয়।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করে তাকে চিকিৎসকদের পরামর্শ মেনে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়েছেন।

তবে সরকারের আশ্বাস সত্ত্বেও আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সিজেপির দাবি, চণ্ডীগড়, ধর্মশালা, ভোপাল, পাটনা, গৌহাটি, কালাবুর্গি ও বিশাখাপত্তনমসহ অন্তত ৩৩টি শহরে তাদের আন্দোলন ছড়িয়ে পড়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930