ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে আসছে নতুন নিয়ম, বাধ্যতামূলক নিবন্ধন দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত মেসির, বিদায়ী ম্যাচের প্রস্তুতি আর্জেন্টিনার!

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত মেসির, বিদায়ী ম্যাচের প্রস্তুতি আর্জেন্টিনার!

ছবি: -সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন লিওনেল মেসি—আর্জেন্টাইন গণমাধ্যমের বরাতে এমন খবর প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম বেইন স্পোর্টস।

তবে এখনই জাতীয় দলকে বিদায় জানাচ্ছেন না ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। আগামী কয়েক মাস আর্জেন্টিনার হয়ে খেলে দলের সঙ্গে একটি ‘মসৃণ রূপান্তর’ নিশ্চিত করার পর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। ফলে ২০৩০ বিশ্বকাপে খেলার পরিকল্পনা নেই আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলারের।

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হন মেসি। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

মেসির অবসরের সম্ভাব্য সিদ্ধান্তকে সামনে রেখে তার জন্য বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে দেশের অন্যতম সেরা ফুটবল কিংবদন্তিকে আনুষ্ঠানিক বিদায় জানাতে চায় তারা।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জিতেছে। ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছেন তিনি।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031