ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে আসছে নতুন নিয়ম, বাধ্যতামূলক নিবন্ধন দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের স্মৃতি সংরক্ষণে গণভবনে প্রতিষ্ঠিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।

গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয় ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে। সেখানে আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল, শহীদ ও আহতদের স্মারক, রক্তমাখা পোশাক, ব্যানার, প্ল্যাকার্ডসহ বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, আগামী ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধনের জন্য সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এদিকে, ৫ আগস্টকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারি উদ্যোগে পালনের কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031