ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে আসছে নতুন নিয়ম, বাধ্যতামূলক নিবন্ধন দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ছবি: -সংগৃহীত

গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী তিনি দায়িত্ব নেন। সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ জানান, বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি পদত্যাগ করেন এবং তিনি নিয়ম অনুযায়ী সেই পদত্যাগপত্র গ্রহণ করেন, যা জাতীয় সংসদে সংরক্ষিত রয়েছে। এরপরই সংবিধানের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং সম্প্রতি শনাক্ত হওয়া অটোনমিক নিউরোপ্যাথিসহ নানা শারীরিক সমস্যায় তিনি ভুগছেন। এসব কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয় এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031