ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে আসছে নতুন নিয়ম, বাধ্যতামূলক নিবন্ধন দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় মোদী সরকার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় মোদী সরকার

ছবি: -সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চললেও, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার স্পষ্ট জানিয়েছে—এই দাবি মানা হবে না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে সরকারি শীর্ষ সূত্র জানিয়েছে, ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই এবং সরকার তাঁর পাশে দৃঢ়ভাবে রয়েছে।

আন্দোলনকারী সিজেপি ও শিক্ষার্থীরা জানিয়েছে, আন্দোলন প্রত্যাহারের প্রধান শর্তই হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণ। তবে সরকার এ দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

সরকারি সূত্রের ভাষ্য, পদত্যাগ নেওয়া সবচেয়ে সহজ সিদ্ধান্ত, কিন্তু জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, আমরা তা পালন করব।

একই সঙ্গে কেন্দ্র সরকার পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর ত্রুটি ও দুর্বলতা দূর করার আশ্বাস দিয়েছে। সরকারের দাবি, সংস্থাটির সমস্যাগুলোর পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে এবং দ্রুত স্থায়ী সংস্কার কার্যকর করা হবে।

এছাড়া প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়ে সরকার জানিয়েছে, এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031