https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় দেশটির ১২ সেনাসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, আত্মঘাতী হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ১২ জন সেনাসদস্য, দুই পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের একজন সরকারি কর্মকর্তা নিহত হন।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, দেশের ১২ জন সেনাসদস্য, দুই জন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের একজন সরকারি কর্মকর্তাসহ মোট ১৫ জন বীর সন্তান চূড়ান্ত আত্মত্যাগ স্বীকার করে শাহাদাত বরণ করেছেন।
হামলার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে অভিযান শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।