ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
পিপিপি মডেলে বিমান ও পর্যটন খাতের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের জোর শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা

শিক্ষার্থী আন্দোলনে শাহরুখের সমর্থনের দাবি ভুয়া

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
শিক্ষার্থী আন্দোলনে শাহরুখের সমর্থনের দাবি ভুয়া

ছবি: -সংগৃহীত

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনে বলিউড সুপারস্টার শাহরুখ খান সমর্থন জানিয়েছেন—এমন দাবি করে সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ ভুয়া এবং ওই স্ক্রিনশটের কোনো সত্যতা নেই।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে দাবি করা হয়, শাহরুখ খান আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে লিখেছেন, তারা বই, কলম ও নিজেদের কণ্ঠের শক্তিতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এই আন্দোলন শুধু একটি পরীক্ষাকে ঘিরে নয়, বরং একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত ব্যবস্থার দাবিতে। সেখানে তিনি শিক্ষার্থীদের প্রতি নিজের সমর্থনের কথাও জানিয়েছেন বলে উল্লেখ করা হয়।

তবে অনুসন্ধানে দেখা গেছে, শাহরুখ খানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ধরনের কোনো পোস্ট নেই। মূলত তার নামে পরিচালিত একটি অনুরাগী (ফ্যান) পেজে আন্দোলন-সংক্রান্ত কিছু পোস্ট শেয়ার হওয়ার পর সেখান থেকেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত দিল্লির এই আন্দোলন নিয়ে শাহরুখ খান প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত ২০ জুলাই দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে হাজারো শিক্ষার্থী অংশ নেন।

এদিকে এই আন্দোলনের প্রতি ইতোমধ্যে প্রকাশ্যে সংহতি জানিয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন সালমান খান, অরিজিৎ সিং, নেহা কক্কর, ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031