ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে আসছে নতুন নিয়ম, বাধ্যতামূলক নিবন্ধন দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

সংবিধান রক্ষা করেছি, বর্তমান সরকার গঠনে আমারই কৃতিত্ব, পদত্যাগের পর সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
সংবিধান রক্ষা করেছি, বর্তমান সরকার গঠনে আমারই কৃতিত্ব, পদত্যাগের পর সাহাবুদ্দিন

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর নিজের দায়িত্ব পালন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, সংবিধান রক্ষা করা এবং ২০২৪ সালের রাজনৈতিক সংকটের পর সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখাই ছিল তার সবচেয়ে বড় অর্জন।

শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগের পর এক সংবাদমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাহাবুদ্দিন বলেন, তার পদত্যাগের মূল কারণ শারীরিক অসুস্থতা। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে যে ধরনের আলোচনা চলছে, সেগুলোকে তিনি ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করেন।

তার ভাষায়, অসুস্থতাই মূল কারণ। মিডিয়ায় নানা ধরনের কথা হচ্ছে, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও বানানো। কোনো ফোনও আসেনি। এগুলো বাজে কথা।

বঙ্গভবন ছাড়ার বিষয়ে তিনি বলেন, আইনি বিধান অনুযায়ী এক মাস সেখানে থাকার সুযোগ থাকলেও যত দ্রুত সম্ভব তিনি গুলশানের নিজ বাসায় চলে যাবেন।

রাষ্ট্রপতি হিসেবে নিজের ভূমিকার মূল্যায়ন করতে গিয়ে সাহাবুদ্দিন বলেন, “আমি কোনো অপরাধী নই। রাষ্ট্রপতি হিসেবে মাথা উঁচু করে কাজ করেছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর আমি সংকট মোকাবিলা করেছি। আমি গর্ববোধ করি যে, আমি সংবিধানকে ধরে রেখেছি।”

তিনি আরও দাবি করেন, সাংবিধানিক ক্ষমতাবলে অন্তর্বর্তী সরকার গঠন, সেই সরকারের অধীনে নির্বাচন আয়োজন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পুরো প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তার ভাষায়, “আমি অন্তর্বর্তী সরকার গঠন করেছি। সেই সরকারের অধীনে নির্বাচন হয়েছে এবং এখন নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। বলতে গেলে এসব আমারই কৃতিত্ব।”

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031