ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে আসছে নতুন নিয়ম, বাধ্যতামূলক নিবন্ধন দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

আন্দোলনে পুলিশের ভ্যান থামিয়ে আলোচনায় মডেল রিয়া আহির

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
আন্দোলনে পুলিশের ভ্যান থামিয়ে আলোচনায় মডেল রিয়া আহির

ছবি: -সংগৃহীত

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান শিক্ষার্থী আন্দোলনের সময় পুলিশের একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা এক তরুণীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। পরে জানা যায়, তিনি ২৭ বছর বয়সী অভিনেত্রী, মডেল, উপস্থাপক ও উদ্যোক্তা রিয়া আহির।

রিয়ার দাবি, মুম্বাইয়ের শিবাজী পার্কে তিনি দেখেন, কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীকে একটি পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। তাদের আটকের পেছনে কোনো বৈধ নির্দেশ আছে কি না, তা জানতে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত আদেশ দেখতে চান। সন্তোষজনক উত্তর না পেয়ে তিনি সরাসরি পুলিশের ভ্যানের সামনে গিয়ে দাঁড়ান।

রিয়া জানান, প্রথমে তিনি ভ্যানে থাকা এক নারী আন্দোলনকারীর হাত ধরে পাশে পাশে হাঁটছিলেন। পরে মনে হয়, এতে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তখন কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই তিনি ভ্যানটির সামনে অবস্থান নেন।

তার এই পদক্ষেপের পর ঘটনাস্থলে থাকা আরও অনেক শিক্ষার্থী ও তরুণ-তরুণী প্রতিবাদে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। পুলিশের ভ্যান আটকে দেওয়ার সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর রাতভর ঘুমাতে পারেননি বলে জানান রিয়া। তিনি বলেন, একদিনের মধ্যেই দেশজুড়ে পরিচিতি পেলেও নিজেকে আন্দোলনের মুখ বা নেতা হিসেবে দেখতে চান না। তার ভাষায়, তিনি শুধু একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।

রিয়া আহির অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন সমসাময়িক সামাজিক ইস্যুতেও নিয়মিত সরব থাকেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031