ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ১ বার পঠিত
আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরই তেলের দাম ৫ শতাংশের বেশি কমে যায়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, টানা দুই রাত ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হামলা না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমে আলোচনার পথ খুলতে পারে—এমন প্রত্যাশাই তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এর ফলে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ৫ দশমিক ৫৮ শতাংশ কমে ৯১ দশমিক ৩৮ মার্কিন ডলারে নেমেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৪৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৪৩ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও না বাড়িয়ে যদি যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনায় ফিরে আসে, তবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও কমতে পারে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031