রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এ ছাড়া সহায়তার জন্য আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহাবিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্যও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন