ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
শাপলা চত্বরে ২০১৩ সালে গণহত্যা হয়েছিল : চিফ প্রসিকিউটর গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন, স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চ পর্যায়ের সভা, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব, আনোয়ারা শিল্পাঞ্চল হবে নতুন অর্থনৈতিক মাইলফলক : স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত আরও ২৭

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ০ বার পঠিত
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, আক্রান্ত আরও ২৭

ছবি: -সংগৃহীত

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরজাহান বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা নুরজাহান বেগমকে রোববার (২৬ জুলাই) একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ভাষ্য, ডেঙ্গুর পাশাপাশি উচ্চ রক্তচাপজনিত জটিলতার কারণে তার শরীরে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম (এমওডিএস) দেখা দেয়, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত জেলায় মোট ৭৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৩৯ জন পুরুষ, ১৯১ জন নারী এবং ১২৫ জন শিশু।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই ৪৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরের মোট সংক্রমণের বড় অংশ। সংক্রমণ বাড়তে থাকায় জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম।

এর আগে গত ১২ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে মরিয়ম বেগম (৩১) নামে আরেক নারীর মৃত্যুর তথ্য জানিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031