ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মার্কিন এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনার আগেই পাইলট ইজেক্ট করে নিরাপদে বেরিয়ে আসেন। পরে তাকে সামান্য আঘাত নিয়ে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

মার্কিন মেরিন কোরের তথ্য অনুযায়ী, শুক্রবার সান দিয়েগোর মিরামার মেরিন কর্পস এয়ার স্টেশনের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দমকল ও সামরিক বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।

মেরিন কোর ঘটনাটিকে ‘এ ক্লাস দুর্ঘটনা’ হিসেবে শ্রেণিভুক্ত করেছে, যা সামরিক বাহিনীর সবচেয়ে গুরুতর ধরনের বিমান দুর্ঘটনার মধ্যে একটি। সাধারণত ২০ লাখ ডলারের বেশি ক্ষয়ক্ষতি, বিমান সম্পূর্ণ ধ্বংস বা প্রাণহানির ঘটনা ঘটলে এ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়।

২০২৪ সালের সরকারি বিশ্লেষণ অনুযায়ী, মার্কিন মেরিন কোর, নৌবাহিনী ও বিমান বাহিনীর বহরে ৬৩০টিরও বেশি এফ-৩৫ রয়েছে। বিধ্বস্ত এফ-৩৫বি সংস্করণটি স্বল্প দূরত্বে উড্ডয়ন ও উল্লম্বভাবে অবতরণে সক্ষম এবং এর প্রতিটির আনুমানিক মূল্য ১০৯ মিলিয়ন ডলার।

এয়ার ফোর্স সেফটি সেন্টারের তথ্য অনুযায়ী, ২০০০ সালের পর থেকে এফ-৩৫কে ঘিরে অন্তত ১৭টি ‘এ ক্লাস’ দুর্ঘটনা ঘটেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031