ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

রিমান্ড শেষে কারাগারে ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি ও রিজন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
রিমান্ড শেষে কারাগারে ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি ও রিজন

ছবি: -সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানার অস্ত্র আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে কথিত ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি (৪৬) ও মো. রাকিবুল ইসলাম ভূঁইয়া রিজনকে (৩৫) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত মামলার তদন্ত কর্মকর্তা ও মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দীন মাছুমের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, এর আগে চাঁদাবাজির মামলায় দুই আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে অস্ত্র আইনের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, আসামিরা জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে এবং তারা পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখা প্রয়োজন।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই পূর্বাণী হোটেলসংলগ্ন এলাকা থেকে তানিম রেজা বাপ্পিকে এবং উত্তর কমলাপুর থেকে রাকিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কমলাপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শকগান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।

চাঁদাবাজির মামলার এজাহারে অভিযোগ করা হয়, মতিঝিলের একটি অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারাদার ব্যবসায়ী ইসমাইল হোসেনের কাছে গত ১৫ মে হোয়াটসঅ্যাপে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি পূরণ না করলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে ১৯ মে তার কার্যালয়ে গুলি চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০ মে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ পৃথকভাবে অস্ত্র আইনে আরেকটি মামলা করে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031