https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ফকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ ইস্যুতে আবারও আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর খেলোয়াড়দের ‘মালভিনাস আর্জেন্টিনার’ স্লোগান দেওয়া এবং ফকল্যান্ডের পতাকা প্রদর্শনকে তিনি অনুচিত বলে মন্তব্য করেছেন।
এক সাক্ষাৎকারে মিলেই বলেন, খেলাধুলা ও রাজনীতিকে কখনোই একসঙ্গে মেশানো উচিত নয়। উদাহরণ হিসেবে কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রেসলির কথা উল্লেখ করে তিনি বলেন, ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মন্তব্য করতে এলভিস অস্বীকৃতি জানিয়েছিলেন, কারণ তিনি নিজেকে একজন বিনোদনকর্মী হিসেবেই দেখতেন।
মিলেইর ভাষায়, তেল আর পানি যেমন একসঙ্গে মেশে না, তেমনি খেলাধুলা ও রাজনীতিও আলাদা থাকা উচিত। ফুটবল একটি খেলা—এর বেশি কিছু নয়।
তবে খেলোয়াড়দের প্রতি কিছুটা সহানুভূতিও প্রকাশ করেন তিনি। তার মতে, ম্যাচ জয়ের আবেগে ফুটবলাররা অনেক কিছুই করতে পারেন, কিন্তু রাষ্ট্র পরিচালনায় থাকা একজন রাজনীতিকের ক্ষেত্রে এমন আচরণ গ্রহণযোগ্য নয়, কারণ তার বক্তব্য আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।