https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৩টি মামলা দায়ের হয়েছে।
শনিবার (১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ২১ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৩৪ জন, তেজগাঁওয়ে ৪৮ জন, মিরপুরে ১৩৫ জন, গুলশানে ৫১ জন, উত্তরায় ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, একটি পিকআপ, একটি বাস ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।