রাজধানীর উত্তরায় র্যাব-১ কার্যালয়ে অবস্থিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক, প্রসিকিউশন টিম এবং আসামিপক্ষের আইনজীবীরা।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী টিএফআই সেল পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে বিচারকরা টিএফআই সেলের ২৯টি গোপন কক্ষ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলাম, আসামিপক্ষের আইনজীবীরা, গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি (এমপি), মানবাধিকারকর্মী নূর খান লিটন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন