ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, ৩ আগস্ট থেকে কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০১ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
আরও পাঁচ দিন বৃষ্টির আভাস, ৩ আগস্ট থেকে কমতে পারে তাপমাত্রা

ছবি: -সংগৃহীত

দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

শনিবার (১ আগস্ট) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও চতুর্থ ও পঞ্চম দিনে এর বিস্তৃতি আরও বাড়তে পারে। একই সঙ্গে ৩ আগস্ট থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে। সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে।

মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি আরও বাড়তে পারে। এদিন দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

বুধবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এছাড়া মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকার নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হওয়ায় বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১ ও ২ আগস্ট দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৩ আগস্ট থেকে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031