ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫ শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ, মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ সাত সকালেই সড়কে ঝরল ১৬ প্রাণ, দুই মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ পোশাক শিল্পে বড় পরিবর্তনের সম্ভাবনা, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বে কড়াকড়ি, নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের শেখ হাসিনাকে ভারত কথা বলার সুযোগ কেন দিল : স্বরাষ্ট্রমন্ত্রী মাঝ আকাশে প্লেনের দরজা খোলার চেষ্টা, ভারতীয় যাত্রীর অদ্ভুত কাণ্ড বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, যান চলাচল বন্ধ

বড় পরিবর্তন আসছে স্থানীয় সরকার নির্বাচনে

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২২ মে ২০২৬   ৩০ বার পঠিত
বড় পরিবর্তন আসছে স্থানীয় সরকার নির্বাচনে

ছবি: -সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে বড় ধরনের নীতিগত পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বার্তা সংস্থা বাসসকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নতুন বিধিমালায় নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারের সুযোগ আর থাকছে না।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় একাধিক গুরুত্বপূর্ণ সংশোধন আনা হচ্ছে। এর অংশ হিসেবে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বর্তমান ব্যবস্থা বাতিল করা হবে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগও রাখা হচ্ছে না। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে এবং এতে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না।

নির্বাচন কমিশনার আরও জানান, প্রার্থীদের জন্য ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতা বাতিল করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাচন ছাড়া অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হবে, যদিও নির্দিষ্ট পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের কোনো ব্যবস্থা স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না। পাশাপাশি কিছু নির্দিষ্ট ফৌজদারি মামলায় অভিযুক্ত বা চার্জশিটভুক্ত ব্যক্তিরা প্রার্থী হতে পারবেন না।

বিধিমালা সংশোধনের কাজ ঈদের পর চূড়ান্ত করা হবে বলে তিনি জানান। কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী জুনের মধ্যেই পুরো সংশোধন প্রক্রিয়া শেষ হতে পারে এবং চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, এর জন্য সরকারের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের কঠোর অবস্থান এবং নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের সততা—এই চারটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতাও প্রয়োজন। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং অনিয়মের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধ করতেও কমিশন পিছপা হবে না।

তিনি আশা প্রকাশ করেন যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031