ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

চট্টগ্রামে প্রাইভেটকারে ১৪ হাজার ইয়াবাসহ দুই নারীসহ চারজন আটক

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৬ বার পঠিত
চট্টগ্রামে প্রাইভেটকারে ১৪ হাজার ইয়াবাসহ দুই নারীসহ চারজন আটক

ছবি: -সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) এবং নুসরাত জাহান ইভা (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা চার আরোহীকে আটক করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রোববার তাদের আদালতে পাঠানো হবে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার চালানটি পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031