ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
ইরান যুদ্ধে কৌশলগত চাপে যুক্তরাষ্ট্র, মিত্রদের উদ্বেগ আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রীর প্রেস সচিব কাঁচামরিচ আমদানির অনুমতি, ২-৫ দিনের মধ্যে দাম কমার আশা জুলাইয়ে দেশে এলো ২.৮৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারে আসছেন বলে কাউকে গরম দেখাবেন না, নেতাকর্মীদের মির্জা ফখরুল জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালের ৬ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তিতে যাত্রীরা ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১

কু-চক্রী মহলের অপপ্রচারের শিকার হচ্ছেন ওসি কামরুল হাসান তালুকদার

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
কু-চক্রী মহলের অপপ্রচারের শিকার হচ্ছেন ওসি কামরুল হাসান তালুকদার

ছবি: -সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার (জুয়েল)-এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। আওয়ামী লীগ আমলে বঞ্চিত ও সৎ এই কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু অনলাইন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন তথ্য দিয়ে খবর প্রকাশ করার অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, কামরুল হাসান তালুকদার জাতীয়তাবাদী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা নেত্রকোনার মদন উপজেলার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের কারণে অতীত সরকারের সময় তিনি দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন।

রাজনৈতিক নেতা ও স্থানীয় ব্যক্তিরা বলছেন, অতীতে কঠিন সময়ে তিনি বিএনপির নেতাকর্মীদের নানাভাবে সহযোগিতা করেছেন। বর্তমান সময়ে একটি স্বার্থান্বেষী মহল তাকে ‘আওয়ামীপন্থী’ আখ্যা দিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমানে এমপি লুৎফুজ্জামান বাবর বলেন, কামরুল হাসান তালুকদার তার নির্বাচনী এলাকায় বিএনপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন এবং দীর্ঘ সময় কারাবন্দি থাকাকালে দলীয় নেতাকর্মীদের খোঁজখবর রাখতেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলও তার পক্ষে অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, দলের দুঃসময়ে চাকরির ঝুঁকি নিয়েও কামরুল হাসান নেতাকর্মীদের সহযোগিতা করেছেন।

বিএনপি, ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মী বলেন, শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে অতীতে তিনি প্রশাসনিকভাবে বঞ্চনার শিকার হয়েছেন। তাদের মতে, বর্তমান অপপ্রচার তার ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে চালানো হচ্ছে। অতীতের রাজনৈতিক বাস্তবতায় অনেক পুলিশ কর্মকর্তাকে চাকরির বাধ্যবাধকতার কারণে বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে সম্পৃক্ত থাকতে হয়েছে। তাই কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ মূল্যায়নের ক্ষেত্রে তার সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা উচিত।

২০২৬ সালের ২০ এপ্রিল ডিএমপির এক আদেশে কামরুল হাসান তালুকদারকে বিমানবন্দর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ডিএমপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়নি।

অভিযোগের বিষয়ে ওসি কামরুল হাসান তালুকদার বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। আমার পরিবার দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং সেই কারণেই চাকরি জীবনে দীর্ঘ সময় পদোন্নতি থেকে বঞ্চিত ছিলাম।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031