ঢাকা
০৩ আগস্ট ২০২৬

ইনফান্তিনোর পাশে সংযুক্ত আরব আমিরাত

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
ইনফান্তিনোর পাশে সংযুক্ত আরব আমিরাত

ছবি: -সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন (ইউএইএফএ)। ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির বিতর্কিত প্রস্তাব প্রত্যাহারের পরই এই সমর্থনের ঘোষণা আসে।

শেখ হামদান বিন মুবারক আল নাহিয়ানের নেতৃত্বাধীন ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্প প্রত্যাহারের সিদ্ধান্ত আন্তর্জাতিক ফুটবলের ঐক্য ও স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বিবৃতিতে বলা হয়, বিশ্ব ফুটবলের উন্নয়ন, সমর্থক এবং সদস্য দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতের সব সিদ্ধান্ত সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা উচিত। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করবে—এমন সব উদ্যোগে সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেয় সংস্থাটি।

শেষে ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি তাদের পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করে।

সম্প্রতি ফিফার টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব আংশিক বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিভিন্ন ফুটবল সংস্থা ও ইউরোপের পক্ষ থেকে তীব্র আপত্তির মুখে শেষ পর্যন্ত প্রস্তাবটি প্রত্যাহার করা হয়।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031