https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে হেঁটে বিএনপির দলীয় কার্যালয়ে গেছেন তারেক রহমান। শুক্রবার বিকেলে আসরের নামাজ আদায়ের পর তিনি কার্যালয়ে পৌঁছান।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নিতেই দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান।
চলতি বছরের ঈদুল ফিতর–এও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন তিনি। এবারও সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দ করা ঈদ উপহারের চেক তুলে দেওয়ার কথা রয়েছে।