https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, পুলিশ ক্যাম্প এবং জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
জাল নোট প্রতিরোধে হাটগুলোতে ১৫০টি জাল নোট শনাক্তকরণ মেশিন সরবরাহ করবে ডিএমপি। এ ছাড়া ব্যাংক, ইজারাদার ও সিটি করপোরেশনকেও অতিরিক্ত মেশিন স্থাপনের অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গত ১ মে থেকে বিশেষ অভিযানে ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীসহ ১ হাজার ৯০০–এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০০ জন তালিকাভুক্ত চাঁদাবাজ।
এ বছর রাজধানীতে মোট ২৭টি পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর আওতায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর আওতায় ১৬টি হাট থাকবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যানজট নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।