ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
লিভার দান করা কিশোরের ভাইকে দুই যুগ পর বিয়ে চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ র‌্যাবের নাম বদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ প্রথম শ্রেণিতে লটারি, অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ : জ্বালানি মন্ত্রী ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই, কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ১৩ আগস্ট মনোনয়ন দাখিল জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে দুইজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহারকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্যও নতুন সচিব নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031