হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান চালিয়ে শতাধিক স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্লাইটটিতে অভিযান শুরু হয়। অভিযানে ১০০টিরও বেশি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট পরিমাণ, ওজন ও আনুমানিক মূল্য নির্ধারণের কাজ চলছে। একই সঙ্গে এই চালানের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে বিমানবন্দরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের ঘটনায় বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দাদের অভিযান ও তল্লাশি এখনো চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মন্তব্য করুন