https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
আফ্রিকার মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে যুব টাইগাররা।
এই জয়ে দুই ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
ইরেনে কাউন্ট্রি ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল ইউএসএসএ। লুডউইচ স্কুল্ড ও ডেভিড টিগারের ব্যাটে ভর করে একসময় ১২৬ রানে ১ উইকেট হারিয়েছিল তারা। দুজনই তুলে নেন অর্ধশতক। টিগার করেন ৫৭ বলে ৭২ রান।
তবে এরপর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে ইউএসএসএ। শেষ পর্যন্ত ১৬৬ রানে অলআউট হয় তারা। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। আমিনুল ইসলাম বিপ্লব ও রোহানাতদৌলা বর্ষণ নেন দুটি করে উইকেট।
১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনার মাহফিজুল রবিন ও হাবিবুর রহমান সোহান ব্যর্থ হলেও পরে দলের হাল ধরেন শাহাদাত হোসেন দিপু ও ইফতিখার হোসেন ইফতি।
ইফতি ২২ বলে ১৭ রান করে ফিরলেও ইরফান শুক্কুরের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন দিপু। শুক্কুর ৩৯ বলে ৫৮ রান করেন। আর দিপু ৫৬ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।