ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

৯ ফুট লম্বা চুলে বিশ্বরেকর্ড রেনুর

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ৪৪ বার পঠিত
৯ ফুট লম্বা চুলে বিশ্বরেকর্ড রেনুর

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ভারতের উত্তরাখণ্ডের হালদাওয়ানির রেনু ধারিয়াল প্রায় ৯ ফুট লম্বা চুল নিয়ে নারী ক্যাটাগরিতে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের রেকর্ড গড়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

রেনুর চুলের দৈর্ঘ্য ২৭১ দশমিক ৫০ সেন্টিমিটার, অর্থাৎ প্রায় ৮ ফুট ১০ ইঞ্চি। এর আগে এই রেকর্ড ছিল ইউক্রেনের আলিয়া নাসরোভার দখলে, যার চুলের দৈর্ঘ্য ছিল ৮ ফুট ৫ দশমিক ৩ ইঞ্চি।

রেনু ২০১৫ সাল থেকে চুল কাটেননি। লম্বা চুলকে সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখার ভারতীয় সংস্কৃতি থেকেই চুল বড় করার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান তিনি। চুল পরিষ্কার ও পরিচর্যায় প্রতিদিন তাকে কয়েক ঘণ্টা সময় দিতে হয়।

রেনু ইউটিউবে চুল পরিচর্যা ও চুল লম্বা করার বিভিন্ন পরামর্শও দিয়ে থাকেন। গত এপ্রিলেই গিনেস কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে রেকর্ডধারী হিসেবে স্বীকৃতি দেয়।

এর আগে ভারতের সবচেয়ে লম্বা চুলের রেকর্ড ছিল স্মিত শ্রীবাস্তভের দখলে। ২০২৩ সালে তার ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুলের জন্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930