ঢাকা
১১ আগস্ট ২০২৬
শিরোনাম
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক কিশোরগঞ্জ থেকে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি শুরু ১৬ আগস্ট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৬.৯৬ বিলিয়ন ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করলেন তারেক রহমান ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির সম্ভাবনা কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ১১১, নিখোঁজ ১,৪০০ জোড়া লাগা দুই শিশুর চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর অভিবাসন ব্যয় ৩ লাখ টাকার মধ্যে নামিয়ে আনার চেষ্টা চলছে : শামা ওবায়েদ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর আট সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান।

অ্যামচেমের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। তারা জানায়, প্রায় দুই মাস আগে সংগঠনটির নতুন কমিটি দায়িত্ব নিয়েছে। নতুন কমিটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে।

সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031