ঢাকা
১২ আগস্ট ২০২৬

তরুণ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল, যারা পাবেন

বুধবার, ১২ আগস্ট ২০২৬   ২২ বার পঠিত
তরুণ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল, যারা পাবেন

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ১,০০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৫০০ কোটি টাকা ঋণ ও ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য অন্তত ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি।

পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পেতে পারেন। সুদহার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে। ঋণের বিপরীতে কোনো জামানত নেওয়া হবে না।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের প্রতিনিধিদের বৈঠকে এ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

পরিকল্পনা অনুযায়ী, নিয়মিত কিস্তি পরিশোধ ও সফলভাবে ব্যবসা পরিচালনার ভিত্তিতে উদ্যোক্তারা পরবর্তীতে অনুদান পেতে পারেন। উপজেলা পর্যায়ে ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তা বাছাই ও যাচাই করা হবে।

মৎস্য, প্রাণিসম্পদ, খাদ্য উৎপাদন, হস্তশিল্পসহ উৎপাদন ও বাণিজ্যের বিভিন্ন খাত এ তহবিলের আওতায় আসতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031