ঢাকা
১২ আগস্ট ২০২৬

মানুষ হত্যা নয়, ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

বুধবার, ১২ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
মানুষ হত্যা নয়, ইরানের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক পদক্ষেপের চেয়ে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতেই তিনি বেশি আগ্রহী। তাঁর ভাষায়, তিনি মানুষ হত্যা করতে চান না।

মঙ্গলবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য যোগাযোগ করার আগে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার প্রস্তুতি নিয়েছিল।

ট্রাম্প বলেন, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। তখন তারা আমাকে ফোন করে বলল, দয়া করে এটা করবেন না, চলুন আমরা আলোচনা করি।

তিনি আরও বলেন, আমি বরং ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই, কারণ আমি মানুষ হত্যা করতে চাই না।
তবে একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না বলেও সতর্ক করেন ট্রাম্প। তাঁর বক্তব্যে কূটনৈতিক সমাধানের আগ্রহের পাশাপাশি প্রয়োজনে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও বজায় রাখার ইঙ্গিত রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031