ঢাকা
১২ আগস্ট ২০২৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪

ছবি: -সংগৃহীত

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪ জনে দাঁড়িয়েছে। সোমবার (১০ আগস্ট) পশ্চিমাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল।

নিহতদের মধ্যে পেরেইরা শহরে ১০১ জন এবং কালি শহরে ৯৫ জন রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ক্রেন, খননযন্ত্র ও হাত দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে নিখোঁজদের সন্ধান করছেন।

ভূমিকম্পে বাড়িঘর, অ্যাপার্টমেন্ট, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রসহ বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চোকো অঞ্চলের অনেক আদিবাসী জনগোষ্ঠী বিদ্যুৎ ও মৌলিক সেবা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে গৃহহীনদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031