ঢাকা
১৬ আগস্ট ২০২৬

ক্যানিজিয়ার উপস্থিতিতে ঢাকায় ‘সকারামা’, গাইবে চার ব্যান্ড

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
ক্যানিজিয়ার উপস্থিতিতে ঢাকায় ‘সকারামা’, গাইবে চার ব্যান্ড

ছবি: -সংগৃহীত

ফুটবল আর সংগীতের মেলবন্ধনে ঢাকায় বসতে যাচ্ছে বিশেষ কনসার্ট ‘সকারামা’। আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ বিশ্বকাপ মাতানো আর্জেন্টাইন তারকা ফুটবলার ক্লদিও ক্যানিজিয়া।

ক্যানিজিয়ার উপস্থিতিতে একই মঞ্চে সংগীত পরিবেশন করবে দেশের জনপ্রিয় চার ব্যান্ড—চিরকুট, আর্টসেল, নেমেসিস ও অড সিগনেচার।

লিংক ৩ ও অ্যাফরডেবল ভেঞ্চার লিমিটেডের যৌথ আয়োজনে কনসার্টটি শুরু হবে মঙ্গলবার বেলা ৩টায়। বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত এই তারকার সামনে পারফর্ম করার সুযোগ নিয়ে উচ্ছ্বসিত ব্যান্ড সদস্যরাও।

চিরকুট সামাজিক মাধ্যমে জানিয়েছে, ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আলো ছড়ানো ক্যানিজিয়ার জন্য পারফর্ম করতে পেরে তারা আনন্দিত। বিশ্ব ফুটবলের এই আইকনকে উদযাপন করতেই ‘সকারামা’র আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ব্যান্ডটি।

অড সিগনেচারও দর্শকদের কনসার্টে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের ভাষায়, সংগীত ও ফুটবলের এই মিলন দিনটিকে একটি উৎসবের আবহ দেবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এরই মধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিফাই’-এ কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শকদের জন্য রাখা হয়েছে তিন ধরনের টিকিট। সিলভার টিকিটের মূল্য ২ হাজার টাকা, গোল্ড ৩ হাজার এবং প্লাটিনাম টিকিটের দাম ১০ হাজার টাকা।

ক্যানিজিয়ার উপস্থিতি ও চার জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনায় ‘সকারামা’ ঢাকার সংগীতপ্রেমী ও ফুটবলভক্তদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন হতে যাচ্ছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031