ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

রাঙামাটিতে পিকআপ উল্টে ৪ জন নিহত

জেলা প্রতিনিধি
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
রাঙামাটিতে পিকআপ উল্টে ৪ জন নিহত

ছবি: -সংগৃহীত

রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৬ আগস্ট) ভোরে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভোরে রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে কুতুকছড়ি বাজারের দিকে যাওয়ার সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নিহতরা হলেন শোভা চাকমা (৫২), মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮) ও শান্তি রঞ্জন চাকমা (৬৫)। আহত পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত শোভা চাকমাকে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে চালক কেন নিয়ন্ত্রণ হারিয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930