ঢাকা
১৬ আগস্ট ২০২৬

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ১৫ বার পঠিত
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

ছবি: -সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান।

রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মির্জাপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, নদী-খাল-বিলে মাছের উৎপাদন বাড়লে এর সুফল দেশের মানুষই পাবে। কৃষিতে সেচ সুবিধার পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতেও জলাশয়গুলো কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য দেশের মানুষ ও গ্রামের মানুষের কল্যাণ। সরকার গঠনের পর সারা দেশে খাল খননের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে কৃষকরা সেচ সুবিধা পাওয়ার পাশাপাশি স্থানীয় মানুষও উপকৃত হচ্ছেন।

তিনি জানান, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন নদী ও বড় খালে মাছের পোনা অবমুক্ত করা হবে। এর মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানুষের খাদ্য চাহিদা পূরণে সহায়তা হবে।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী-পুরুষ সবার অংশগ্রহণ নিশ্চিত করেই বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031