ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা বিপৎসীমার ওপরে দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল ফ্রান্সের কোচের দায়িত্ব ছাড়লেন দিদিয়ের দেশম জর্ডানে ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, ১ জন নিখোঁজ ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৮ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত রেকর্ড ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৪ মে ২০২৬   ২৫ বার পঠিত
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিরুদ্ধে চার্জশিট দাখিল

ছবি: -সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

রবিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আদালতে এ অভিযোগপত্র জমা দেন। এর আগে তিনি জানান, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় তদন্ত শেষ করে দু’জনকেই অভিযুক্ত করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা ১৯ মে সকালে বাসা থেকে বের হলে স্বপ্না আক্তার তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যান। পরে সেখানে সোহেল রানার হাতে শিশুটি ধর্ষণের শিকার হয়। জবানবন্দিতে সোহেল দাবি করেন, ধর্ষণের পর রামিসা অচেতন হয়ে পড়লে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়।

পরবর্তীতে রামিসার মরদেহ খণ্ডিত অবস্থায় ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে আটক করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল জানান, ঘটনার আগে তিনি ইয়াবা সেবন করেছিলেন। এছাড়া ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তাদের পূর্ব কোনো শত্রুতা ছিল না বলেও জানান তিনি।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031