ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে লাগতে পারে দুই বছর : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৩৪ বার পঠিত
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে লাগতে পারে দুই বছর : অর্থমন্ত্রী

ছবি: -সংগৃহীত

দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত সমাধানের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংকট স্বাভাবিক হতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগোতে পারে না। দীর্ঘদিন গ্যাস অনুসন্ধান না হওয়ায় সংকট তৈরি হয়েছে। এখন নতুন করে গ্যাস অনুসন্ধানের পাশাপাশি সৌর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার।

গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল ও স্থলভাগে গ্যাস সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনাল তৈরিতেই দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি সমন্বিত জ্বালানি নীতি প্রকাশ করা হবে।

দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও সঞ্চালন ব্যবস্থা বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লাকে বিবেচনায় নেওয়া হচ্ছে।

ব্যাংক খাতের মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংকনির্ভর অর্থায়নের পাশাপাশি পুঁজিবাজারসহ বিকল্প অর্থায়নের উৎস শক্তিশালী করতে হবে।

এ ছাড়া করনীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব আলাদা করা, কর ব্যবস্থা স্বয়ংক্রিয় করা এবং ব্যবসায়িক জটিলতা কমাতে টাস্কফোর্সের মাধ্যমে নজরদারি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930