https://timenewsbangla.com

গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং প্রযুক্তিগত পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তর করতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সোমবার (১৭ আগস্ট) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির বিকাশে মানুষের মতপ্রকাশের ধরন বদলে গেছে। তাই পুরোনো কাঠামো থেকে বেরিয়ে নতুন প্রযুক্তি, দর্শক-শ্রোতার চাহিদা ও দক্ষতার সমন্বয়ে গণমাধ্যমকে এগিয়ে নিতে হবে।
সেমিনারের প্রস্তাবনাগুলো সরকারের নীতিনির্ধারণী রূপরেখা ও মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তিনি।