ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

বিয়ের বাজারের হারানো ৫০ হাজার টাকা ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ২৯ বার পঠিত
বিয়ের বাজারের হারানো ৫০ হাজার টাকা ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি এলাকায় সড়কে পড়ে যাওয়া ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়েছে সদর ট্রাফিক পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে নবীনগরের রসুলপুর গ্রামের তাজুল ইসলাম মেয়ের বিয়ের বাজার করতে সিএনজিচালিত অটোরিকশায় কাউতুলি মোড়ে আসেন। ভাড়া দিয়ে নামার সময় তার ব্যাগ থেকে ৫০ হাজার টাকা সড়কে পড়ে যায়।

দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই নুরুল আমিন ব্যাগটি দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে টাকার মালিকের সন্ধান পেলে তথ্য-প্রমাণ যাচাই করে তাজুল ইসলামের হাতে পুরো ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

টাকা ফিরে পেয়ে তাজুল ইসলাম বলেন, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা হারিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। পুলিশের সততা ও সহযোগিতায় টাকা ফিরে পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930