ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : কাদেরসহ ৭ নেতার মামলার রায় যেকোনো দিন আল-কায়েদার ঘাঁটি নিয়ে এখনই মন্তব্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি খাতে ব্যাংকের মোট ঋণের ৪ শতাংশ দেওয়ার বাধ্যবাধকতা গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমে কাঠামোগত পরিবর্তন জরুরি : তথ্যমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার নিরলস কাজ করছে : মাহদী আমিন প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন মোহাম্মদ বিন সালমান হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১ হাজারের বেশি ভূমধ্যসাগরে ১০ জনের মৃত্যু, ভাসতে ভাসতে মিসরে পৌঁছালেন ২৯ বাংলাদেশি ঢাকায় মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

আল-কায়েদার ঘাঁটি নিয়ে এখনই মন্তব্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ১৯ বার পঠিত
আল-কায়েদার ঘাঁটি নিয়ে এখনই মন্তব্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি গড়ার চেষ্টা চলছে—এমন প্রতিবেদন নিয়ে এখনই মন্তব্য করতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিবেদনটি এখনো পড়েননি। শুধু অনুমানের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।

তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে বিষয়টি অনুমান হিসেবে উল্লেখ করা হয়ে থাকলে, তা যাচাই না করে সরকার কোনো পদক্ষেপ নেবে না।

সরকারের ১৮০ দিনের অগ্রগতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সংকলন করে প্রধানমন্ত্রীর প্রেস শাখার মাধ্যমে তা প্রকাশ করা হবে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক এক প্রতিবেদনে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখার বাংলাদেশে ছোট ও গোপন সেল প্রতিষ্ঠার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশে সংগঠনটির কোনো সক্রিয় ঘাঁটি প্রতিষ্ঠিত হয়েছে—এমন সুনির্দিষ্ট প্রমাণ প্রতিবেদনে দেওয়া হয়নি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031